খেলাধুলা ২০ ফেব্রুয়ারি, ২০২১ ০৩:০৯

আইপিএল নিলামে ভাইরাল কে এই তরুণী?

স্পোর্টস ডেস্ক

আইপিএল নিলামের পর থেকেই তার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নিলামের দিন তিনি ছিলেন টেবিলে ক্যামেরা কয়েকবার তার দিকে তাক হয়েছিল কয়েক ঝলক তাকে দেখা যায় এরপর থেকেই তার পরিচয় জানার কৌতুহল বেড়েছে অনেকের

কিন্তু কে তিনি? তার পরিচয় কি? কেন হঠাৎ তাকে দেখা গেল আইপিএলের নিলাম অনুষ্ঠানে এত সব প্রশ্ন ঘুরে বেড়াচ্ছিল সোশ্যাল মিডিয়ায় কারণ তাকে কেউ চিনতেই পারছিলেন না অনেক খোঁজাখুঁজির পর সেই মেয়ের পরিচয় জানা গিয়েছে

সানরাইজার্স হায়দ্রবাদ এর হয়ে তিনি নিলামে অংশ নিয়েছিলেন টিভি থেকে শুরু করে মোবাইল স্ক্রিন, কয়েকবার তাকে দেখা গিয়েছিল তার ব্যক্তিত্ব উজ্জ্বল উপস্থিতি মন কেড়েছিল নেটিজেনদের কিন্তু কেউই বুঝতে পারছিলেন না, ক্রিকেটের সঙ্গে তার যোগাযোগ কীভাবে?

হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির ঠিক কোন পদে রয়েছেন তিনি ফলে সেই তরুণীকে নিয়ে রহস্য দানা বেঁধেছিল নাম না জানা সেই সুন্দরী তরুণীর রূপের মোহে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন অনেকেই ফেসবুকে তাকে নিয়ে আলোচনাও হয়েছে বিস্তর

জানা গেছে, সেই তরুণীর নাম কাব্যিয়া মারান তিনি হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির কর্নধার কলানিথী মারানের মেয়ে এই প্রথম তিনি আইপিএল নিলামে অংশ নিয়েছিলেন সেদিন ভিভিএস লক্ষ্মণের ঠিক পাশেই বসে ছিলেন তিনি নিলাম চলাকালীন ফ্র্যাঞ্চাইজির অন্য কর্মকর্তাদের সঙ্গে গভীর আলোচনাতেও মগ্ন ছিলেন তিনি তবে এর আগেও তাকে আইপিএলের মাঠে দেখা গিয়েছিল তবে তখন তাকে ঘিরে এমন কৌতুহল উৎসাহ ছিল না