খেলাধুলা ১৮ ফেব্রুয়ারি, ২০২১ ০৬:৪৫

টিকা নিলেন তামিম-মুশফিকরা

স্পোর্টস ডেস্ক

নতুন সফরের আগেই করোনার টিকা নিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী আজ বৃহস্পতিবার টিকা নিয়েছেন তামিম-মুশফিকরা।

কুর্মিটোলা হাসপাতালে ভ্যাকসিনেশনের আওতায় আসছেন জাতীয় দলের ক্রিকেটার এবং স্টাফরা। বেলা পৌনে ১১টার দিকে শুরু হয়েছে এই প্রক্রিয়া। সবার আগে টিকা নিয়েছেন সৌম্য সরকার, এরপর ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সাকিব আল হাসান ছুটিতে থাকায় তিনি আপাতত টিকা নিচ্ছেন না।

আগামী ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড যাওয়ার কথা টাইগারদের। ধারণা করা হচ্ছিল, বুধবারই হয়তো সফরের দল ঘোষণা হবে। কিন্তু সেটা হয়নি। নান্নু পরে জানিয়েছেন, বৃহস্পতিবার ক্রিকেটাররা টিকা নেয়ার পর শুক্রবার দল ঘোষণা করা হবে।

জাতীয় দলের প্রধান নির্বাচক এ বিষয়ে বলেন, যেহেতু করোনার টিকা নেবে ক্রিকেটাররা, তাই আমরা একদিন দেখে দল ঘোষণা করবো।

নান্নু আরও জানান, প্রথমে কথা ছিল দল হবে ২০ জনের, কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে নিউজিল্যান্ড সফরের দলে থাকবেন ১৯ জন।