খেলাধুলা ১৬ ফেব্রুয়ারি, ২০২১ ০৫:৫৬

যাদের হারিয়ে পয়েন্ট টেবিলের চারে উঠল চেলসি

স্পোর্টস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের চারে উঠে এল চেলসি সোমবার ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে নিউক্যাসল ইউনাইডেটকে - গোলের সহজ ব্যবধানে পরাস্ত করে দলটি গোল দুটি করেন অলিভার জিরুদ টিমো ভার্নার

মাঠে নেমেই আক্রমণাত্মক খেলা শুরু করে চেলসি যেখানে চোট পেয়ে ট্যামি আব্রাহামের বদলি নেমে জিরুদ ৩১তম মিনিটে দলকে এগিয়ে দেন ভার্নারের ক্রস গোলরক্ষক ফেরানোর পর ছয় গজ বক্সের সামনে থেকে লক্ষ্যভেদ করেন ফরাসি ফরোয়ার্ড

৩৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হয় ব্লুজদের আগের গোলে সহায়তা করা ভার্নার কর্নারে জটলার মধ্যে বল পেয়ে কাছ থেকে জালে পাঠান

লিগে ২৪ ম্যাচে ১২ জয় ড্রয়ে চেলসির পয়েন্ট হল ৪২ সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে আছে নিউক্যাসল ২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি ২৪ ম্যাচে সমান ৪৬ করে পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড দুইয়ে লেস্টার সিটি তিন নম্বরে আছে