খেলাধুলা ৮ সেপ্টেম্বর, ২০১৯ ১২:১৭

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক ।। 

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য ২০২০ টি-টুয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করাই ছিল মূল লক্ষ্য। বাংলাদেশ নারী ক্রিকেট দল কোয়ালিফায়ার টুর্নামেন্টে অপরাজিত জয়ে নিশ্চিত করে বিশ্বকাপ টিকিট। একই সঙ্গে ফাইনালেও পা রাখে বাঘিনীরা। বাংলাদেশের সঙ্গে বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয় থাইল্যান্ডের মেয়েদেরও। 

এবার দুই দলের শিরোপা জয়ের ম্যাচ। টি-টুয়েন্টি নারী বিশ্বকাপ বাছাইয়ের ফাইনালে মুখোমুখি হয়েছে দুই দল। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে টাইগ্রেস কাপ্তান সালমা। শনিবার (৭ সেপ্টেম্বর) স্কটল্যান্ডের ডান্ডির ফোর্টহিলে ম্যাচটি মাঠে গড়ায় বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। 

গ্রুপ পর্বে টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে পা রাখে সালমা বাহিনী। এরপর সেমিফাইনালে বাংলাদেশ চার উইকেটে হারায় আয়ারল্যান্ডের মেয়েদের। বাংলাদেশের ফাইনাল প্রতিপক্ষ থাইল্যান্ডও সেমিফাইনালে নয় উইকেটের বিশাল ব্যবধানে হারায় যুক্তরাষ্ট্রকে।