খেলাধুলা ৫ সেপ্টেম্বর, ২০১৯ ০৩:৫৭

আফগান শিবিরে তাইজুলের প্রথম আঘাত

স্পোর্টস ডেস্ক ।। 

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের সিরিজে টস জিতে ব্যাট করছে সফরকারী আফগানিস্তান। এশিয়ায় টস সবসময়ই খুব গুরুত্বপূর্ণ। পরে উইকেট ভেঙে যায়। শুরুতে তাই আফগান শিবিরে ধাক্কা দিতে হতো বাংলাদেশের।

তাইজুল ইসলাম শুরু করেছেন সেই কাজটা। তুলে নিয়েছেন আফগান ওপেনার এহসানউল্লাহ জানাতকে। সর্বশেষ খবর পর্যন্ত ১৬ ওভারে ১ উইকেট হারিয়ে ২৫ রান তুলেছে। ক্রিজে আছেন ইব্রাহিম জাদরান ও রহমত শাহ।

বাংলাদেশ একাদশ

সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, মেহেদি মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান।

আফগানিস্তান একাদশ

এহসানউল্লাহ জানাত, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাসমতউল্লাহ শাহেদি, আসগর আফগান, মোহাম্মদ নবী, আফসার জাজাই, রশিদ খান, ইয়ামিন আহমেদজাই, কায়িস আহমেদ, জাহির খান।