স্পোর্টস ডেস্ক ।।
আফগানদের সঙ্গে একমাত্র টেস্ট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একমাত্র টেস্টের বল গড়াবে আর কিছুক্ষণ পরই। তার আগে অনুষ্ঠিত হয়ে গেলো টস এবং টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক রশিদ খান।
বাংলাদেশের একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, নাঈম হাসান ও তাইজুল ইসলাম।
আফগানিস্তানের একাদশ
ইসনাউল্লাহ, ইবরাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি, আসগর আফগান, মোহাম্মদ নবি, আফসার জাজাই , রশিদ খান (অধিনায়ক), ইয়ামিন আহমদজাই, কায়েস আহমেদ এবং জহির খান।






















