খেলাধুলা ৫ সেপ্টেম্বর, ২০১৯ ০২:১৮

আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের একাদশ যেমন হতে পারে 

স্পোর্টস ডেস্ক ।। 

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের সিরিজ। এই একটি মাত্র টেস্টের জন্য যে দল ঘোষণা করা হয়েছে, তাতে নেই কোনো নতুন মুখ। এমনকি তামিম ইকবালের অনুপস্থিতিতে দীর্ঘদিন পর টেস্ট দলে ফেরার সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত সুযোগ মেলেনি জহিরুল ইসলাম অমিরও।

ইমরুল কায়েসের ছেলে অসুস্থ। এ কারণে তাকেও দলে নেয়া হলো না। তাহলে আফগানদের বিপক্ষে বাংলাদেশের ইনিংসের সূচনা হবে কার হাত ধরে, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সাদমান ইসলামকে ধরে বাকিজন কে হবেন? লিটন কুমার দাস নাকি সৌম্য সরকার?

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস/মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহী/তাসকিন/এবাদত।

আফগানদের সম্ভাব্য একাদশ

ইসনাউল্লাহ, ইবরাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি, আসগর আফগান, মোহাম্মদ নবি, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), রশিদ খান (অধিনায়ক), ইয়ামিন আহমদজাই, কায়েস আহমেদ এবং জহির খান।