স্পোর্টস ডেস্ক
দ্বিতীয় ইনিংসের শুরুতেই ইন্ডিজ ওপেনার কিয়র্ন ওটলেকে (১) উইকেটরক্ষক মুশফিকুর রহিমের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান মোস্তাফিজুর রহমান। এরপর আরেক ওপেনার সুনীল আমব্রিসকে (১৩) এলবিডব্লিউর ফাঁদে ফেলে প্যাভিলিয়নে পাঠান দ্য ফিজ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের দেওয়া ২৯৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৩০ রান করেছে ক্যারিবিয়ানরা। ব্যাটিংয়ে আছেন এনক্রুমাহ বোনার (১২) ও কাইল মায়ার্স (০)।
এর আগে টসে হেরে তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের ঝড়ো ফিফটিতে ৬ উইকেটে ২৯৭ রান করে টাইগাররা।
আজ সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হয় দু’দল। এই ম্যাচে জিতলেই উইন্ডিজকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবাবে বাংলাদেশে।





















