খেলাধুলা ১৯ ডিসেম্বর, ২০২০ ১০:৪২

ব্যাটসম্যানদের ব্যর্থতাকেই দায়ী করলেন মিঠুন

মোহাম্মদ মিঠুন

মোহাম্মদ মিঠুন

স্পোর্টস ডেস্ক

গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্লে-অফ খেলেছিল গাজী গ্রুপ চট্টগ্রাম। তবে ফাইনালে এসে কাজের কাজটি করে দেখাতে ব্যর্থ হয়েছে দলটি জেমকন খুলনার বিপক্ষে রানের হারে শিরোপা বঞ্চিত হয়েছে মোহাম্মদ মিঠুনের দল। দলের এমন হারে হতাশ অধিনায়ক মিঠুন

হারের বিষয়ে মিঠুন বলেন, পুরো টুর্নামেন্টে ছেলেরা ভালো খেলেছে। ফাইনালে আমরা নিজেদের মতো খেলতে পারিনি। বোলাররা ঠিকভাবে নিজেদের কাজটা করতে পারলেও ব্যাটসম্যানরা ঠিকভাবে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি। আমাদের টপ অর্ডার দারুণ টাচে ছিল। আমাদের মিডল অর্ডারও ভালো করেছে। আমরা যদি জুটি গড়তে পারতাম তাহলে কাজটা সহজ হতো।

মিঠুন আরও বলেন, পুরো টুর্নামেন্টেই তারা (মোস্তাফিজ-শরিফুল) দারুণ পারফরম্যান্স করেছে। শেষ ম্যাচেও তারা ভালো বোলিং করেছে। কিন্তু ফলাফলটা আমাদের পক্ষে আসেনি।