খেলাধুলা ১৫ ডিসেম্বর, ২০২০ ০২:২৩

চট্টগ্রামের বিপক্ষে মুশফিকদের বিশাল হার

মুশফিকুর রহিম

মুশফিকুর রহিম

স্পোর্টস ডেস্ক

সময়টা বেশ খারাপই যাচ্ছে বেক্সিমকো ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিমের। গত ম্যাচে সতীর্থ নাসুম আহমেদের দিকে তেড়ে গিয়ে হয়েছিলেন সমালোচনার পাত্র আর আজকের ম্যাচে দলকে জেতাতে না পারার কষ্ট নিয়ে মাঠ ছেড়েছেন। আজ মুশির ব্যাটও হাসেনি। ২৫ রান সংগ্রহ করতে খরচ করেছেন ৩১ বল।

ফাইনালে ওঠার লড়াইয়ে আজ মঙ্গলবার বিকাল সাড়ে টায় মাঠে নামে বেক্সিমকো ঢাকা-গাজী গ্রুপ চট্টগ্রাম। গুরুত্বপূর্ণ এই ম্যাচে বেক্সিমকো ঢাকাকে উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকেট নিশ্চিত করেছে চট্টগ্রাম।

টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় বেক্সিমকো ঢাকা কিন্তু গাজী গ্রুপ চট্টগ্রামের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে তেমন সুবিধা করতে পারেনি মুশফিকুর রহিমের দল নির্ধারিত ২০ ওভার শেষে বেক্সিমকো ঢাকা স্কোরবোর্ডে জমা করে ১০ উইকেট হারিয়ে ১১৬ রান ১১৭ রানের লক্ষ্যে খেলতে নেমে উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় মোহাম্মদ মিথুনের গাজী গ্রুপ চট্টগ্রাম

চার ওভার বোলিং করে ৩২ রান খরচায় ৩ উইকেট শিকার করে 'ম্যান অফ দ্য ম্যাচ' নির্বাচিত হয়েছেন গাজী গ্রুপ চট্টগ্রামের পেসার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।