স্পোর্টস ডেস্ক
আজ থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লে-অফ রাউন্ড। গাজী গ্রুপ চট্টগ্রাম, জেমকন খুলনা, বেক্সিমকো ঢাকা এবং ফরচুন বরিশাল শিরোপার লড়াইয়ে মাঠে নামবে।
এলিমেটর ম্যাচে ঢাকার বিপক্ষে মাঠে নামবে বরিশাল ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে ১২টা। প্রথম কোয়ালিফায়ারে চট্টগ্রামের প্রতিপক্ষ খুলনা। সন্ধ্যা সাড়ে ৫টায় মাঠে গড়াবে ম্যাচটি।
এদিকে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দ্বিতীয় কোয়ালিফায়ারে এলিমিনেটর জয়ীর প্রতিপক্ষ প্রথম কোয়ালিফায়ার পরাজিত দল। বিকেল সাড়ে ৪টা শুরু হবে এই ম্যাচ। প্রথম কোয়ালিফায়ার জয়ীর সঙ্গে ফাইনালে মুখোমুখি হবে দ্বিতীয় কোয়ালিফায়ার জয়ী।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লে-অফের সূচি
- এলিমিনেটর
বেক্সিমকো ঢাকা বনাম ফরচুন বরিশাল
(১৪ ডিসেম্বর, বেলা সাড়ে ১২টা)
প্রথম কোয়ালিফায়ার
গাজী গ্রুপ চট্টগ্রাম বনাম জেমকন খুলনা
(১৪ ডিসেম্বর, সন্ধ্যা সাড়ে ৫টা)
দ্বিতীয় কোয়ালিফায়ার
এলিমিনেটর জয়ী বনাম প্রথম কোয়ালিফায়ার পরাজিত দল
(১৫ ডিসেম্বর, বিকেল সাড়ে ৪টা)
ফাইনাল
প্রথম কোয়ালিফায়ার জয়ী বনাম দ্বিতীয় কোয়ালিফায়ার জয়ী
(১৮ ডিসেম্বর, সন্ধ্যা ৬টা)






















