স্পোর্টস ডেস্ক
পিএসএলে লাহোরের হয়ে খেলেছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। গতকাল শনিবার নিজের প্রথম ম্যাচে শুরুটা দারুন করলেও বেশিদূর যেতে পারেনি তামিম। দশ বলে ২ চার ও ১ ছয়ে মোট রান করেন ১৮ রান।
পেশওয়ারের ১৭১ রান তাড়া করতে নেমে লাহোরের মোহাম্মদ হাফিজ খেলেন ৪৬ বলে ৭৪ রানের ইনিংস। তার ব্যাটেই ফাইনালে খেলার আশা দেখে লাহোর কালান্দার্স।
আজ রাত ৯টায় দ্বিতীয় এলিমিনেটরে মুলতান সুলতানসের মুখোমুখি হবে লাহোর। এই ম্যাচে যে দল জয় পাবে তারাই পৌঁছে যাবে ফাইনালে। এখন তামিমের অপেক্ষা শুধু ফাইনালে যাবার।
মুলতান সুলতানস: জিশান আশরাফ (উইকেট-রক্ষক), অ্যাডাম লিথ, শান মাসউদ (অধিনায়ক), রিলে রসো, রবি বোপারা, খুশদিল শাহ, শহীদ আফ্রিদি, সোহেল তানভীর, মোহাম্মদ ইলিয়াস, ইমরান তাহির, মোহাম্মদ ইরফান, রোহেল নাজির, আলী শফিক, বিলাওয়াল ভাট্টি, ব্রেন্ডন টেলর, জো ডেনলি, উসমান কাদির ও জুনাইদ খান।
লাহোর কালান্দারস: ফখর জামান, তামিম ইকবাল, সোহেল আখতার (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, বেন ডাঙ্ক (উইকেট-রক্ষক), সামিত প্যাটেল, ডেভিড উইজ, মুহাম্মদ ফায়জান, শাহীন আফ্রিদি, হারিস রউফ, দিলবার হুসেন, ড্যানে বিলাস, আঘা সালমান, উসমান শিনোয়ারি, আবিদ আলী, জাহিদ আলী, মাজ খান ও রাজা ফারজান।






















