খেলাধুলা ১৪ নভেম্বর, ২০২০ ১০:৪৪

‘টি-টোয়েন্টি বিশ্বকাপ’ ভারতে হবে

স্পোর্টস ডেস্ক

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতের মাটিতে হবার কথা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী। বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়া সম্মানের এবং ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর হবে বলে জানান তিনি।

দুবাইতে আইসিসির কর্তাদের সাথে এক বৈঠক শেষে গাঙ্গুলী বলেন, ‘টি- টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়া খুবই সম্মানের। ভারত একাধিক বড় টুর্নামেন্টের আয়োজন করেছে। আমি বিশ্বাস করি, সারাবিশ্বের ক্রিকেটাররা বিশ্বকাপের জন্য মুখিয়ে থাকে। আর ভারতের মতো ক্রিকেটপ্রেমী দেশে খেলতে আসার জন্য সব ক্রিকেটারই মুখিয়ে থাকে।’

গত অক্টোবরে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ অনুষ্ঠিত হবার কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে এ বছর বিশ্বকাপ বাতিল হয়ে যায়। ক্রিকেটপ্রেমিরা তাই এখন বিশ্বকাপের জন্য মুখিয়ে আছে।

বিসিসিআই সভাপতি বলেন, এ বছর বিশ্বকাপ বাতিল হয়েছে। যে কারনে ক্রিকেটার ও ক্রিকেটপ্রেমীরা হতাশ। নেতিবাচক পরিস্থিতির ওপর কারও হাত ছিল না। তবে সামনের বিশ্বকাপের অপেক্ষা সকলে।