বিনোদন ২০ অক্টোবর, ২০২০ ০১:২৫

অডিশনেই বাদ আমিরপুত্র

বিনোদন ডেস্ক

বলিউডে পা রাখছেন আমির পুএ এমন খবর মুহূর্তে মধ্যে ছড়িয়ে ড়ে গণমাধ্যমে। মালায়ালাম সিনেমা ইশক এর হিন্দি রিমেক দিয়ে পর্দায় আসছেন জুনায়েদ যার পরিচালনা করছে নীরাজ পাণ্ডে দিনভর এমন গুঞ্জনই ছিল। কিন্তু সিনেমার অডিশন থেকে বাদ ড়েছে জুনায়েদ

হিন্দুস্থান টাইমস বলছে, ‘ইশক সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ হচ্ছে না জুনায়েদের। কারণ সিনেমাটিতে অভিনয়ের জন্য তাকে অডিশন দিতে হয়েছে, আর ছবিটির জন্য নির্বাচিত হননি তিনি।

জানা গেছে, জুনায়েদ নিজে থেকে প্রচুর কাস্টিং ডিরেক্টরদের সাথে দেখা করেছেন এবং চলচ্চিত্রের জন্য একাধিক অডিশন দিয়েছিলেন। তবে তিনি এখনও কোন কিছুর জন্য নির্বাচিত হননি। এদিকে প্রায় বছরেরও বেশি সময় ধরে থিয়েটার করছেন জুনায়েদ।

জুনাইদখান অ্যাকটিং নিয়ে পড়াশোনা করেছেন মার্কিন মুলুক থেকে। তিন বছর কাজ করেছেন মঞ্চে। মুম্বাইয়ের এইচ আর কলেজ থেকে স্নাতক করার পর জুনাইদ চলে গিয়েছিলেন লস অ্যাঞ্জেলেসে।

সেখানে আমেরিকান একাডেমি অব ড্রামাটিক আর্ট থেকে মঞ্চে অভিনয়ের ওপর ডিগ্রি নিয়ে এসেছেন। এর আগে ২০১৭ সালে জার্মান নাট্যকার ব্রেখটের মাদার কারেজ অ্যান্ড হার চিলড্রেন নামে মঞ্চনাটকে অভিনয় করেছিলেন জুনায়েদ