বিনোদন ডেস্ক
সাত মাস পর গতকাল শুক্রবার আনুষ্ঠানিক খুলেছে সিনেমা হল। সেন্সর সনদ পাওয়া ২২টি নতুন ছবি মুক্তির অপেক্ষায় ছিল। সিনেমা হল বন্ধ বলে সেগুলো মুক্তি পায়নি। অথচ হল খোলার পর ছবিগুলোর প্রযোজকেরা সেসব ছবি মুক্তি দেননি লোকসানের ভয়ে।অপর দিকে হিরো আলমের আভিনীত ‘সাহসী হিরো আলম’ হল খোলার সাথে সাথেই মুক্তি পায়।
সাহসী হিরো আলম’ মুক্তি পেয়েছে দেশের ৫০টি প্রেক্ষাগৃহে। গতকাল পাঁচটি সিনেমা হল ঘুরেছেন ছবির প্রযোজক ও মূল অভিনেতা আলম। কথা বলেছেন দর্শকদের সঙ্গে। হিরো আলম জানান, করোনার সময় সিনেমা হল পাবেন কি না, সেটা নিয়েই তিনি দুশ্চিন্তায় ছিলেন। সেখানে প্রত্যাশার চেয়ে বেশি সিনেমা হল পেয়েছেন তিনি। এদিক দর্শকদের প্রতিক্রিয়ায় খুশি হিরো আলম। তিনি মনে করেন, নতুন স্বাভাবিকে দর্শক যে টিকিট কেটে তাঁর সিনেমা দেখছে, এটাই তাঁর কাছে ছবি ‘সুপার হিট’ হওয়ার মতো। তাঁর আর কোনো দুঃখ নেই। সাত মাস পর সিনেমা হল খুলছে, সেখানে দর্শক আমার ছবি টিকিট কেটে দেখেছে, এটা তো ছবি সুপার-ডুপার হিট হওয়ার মতো ঘটনা। অনেকেই বলেছিল, মানুষ হিরো আলমের ছবি টিকিট কেটে দেখবে না।
আমার ছবি নিয়ে অনেকে নিন্দা করত, নানা কথা বলেছিল। নিজের ছবির প্রদর্শনী চলছে এ রকম সব কটি হল ঘুরে দেখবেন বলে জনান হিরো আলম।






















