বিনোদন ১ অক্টোবর, ২০২০ ০৬:৪৬

করোনায় আফরান নিশোর বাবার মৃত্যু

বিনোদন ডেস্ক

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর বাবা। তার নাম মো. আব্দুল হামিদ মিয়া ভোলা (৭৫)। ইন্না-লিল্লাহ..... রাজিউন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

তথ্যটি নিশ্চিত করেছেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের ব্যক্তিগত সহকারী কাজী ইমরান। 

তিনি জানান, আজ বৃহস্পতিবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আফরান নিশোর বাবা আব্দুল হামিদ মিয়া ভোলা একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি।

দীর্ঘদিন ধরে তিনি কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। সম্প্রতি তিনি করোনায় আক্রান্ত হন। অবস্থার অবনতি হলে তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে  ভর্তি করা হয়। সেখানেই আজ ভোররাতে তিনি মৃত্যুবরণ করেন।

জানা গেছে, আজ বাদ আসর ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা আয়োজন অনু হবে শেষে, ভূঞাপুর কেন্দ্রীয় কবরস্থান ছাব্বিশায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে আফরান নিশোর মুক্তিযোদ্ধা বাবাকে।