সব বাধা পেরিয়ে আবারও আলোচিত চলচ্চিত্র ‘বিউটি সার্কাস’র শুটিং শুরু হয়েছে। দীর্ঘ ৪ বছর পর শনিবার থেকে এর শুটিং চলছে সাভারে। নির্মাতা মাহমুদ দিদারের এ ছবিটি আর্থিক সংকেটে কাজ বন্ধ হয়ে যায়।
পরিচালক জানিয়েছেন, সাভারে ডিপজলের শুটিং বাড়িতে কাজ করছেন তারা। জয়া আহসান ও গাজী রাকায়েতের শট নিচ্ছেন। এবার পুরো ছবি শেষ করে দর্শকদের সামনে নিয়ে আসতে পারবেন বলে আশাবাদী তিনি।
এ ছবিতে অভিনয় করছেন জয়া আহসান, ফেরদৌস, তৌকির আহমেদ, হুমায়ূন সাধু ও এবিএম সুমন। ছবির গল্পে জয়া একজন সার্কাসের অভিনেত্রী চরিত্রে অভিনয় করছেন।






















