বিনোদন ডেস্ক ।।
একজন মডেল হিসেবে বেশ পরিচিতি পান নায়লা নাঈম। মূলত সোশ্যাল মিডিয়াতে খোলামেলাভাবে ছবি প্রকাশ করেই সবার নজর কাড়েন নায়লা।
পরবর্তীতে মডেলিং-এ দেখা যায় তাকে। সোশ্যাল মিডিয়াতে তার ফ্যান-ফলোয়ারের দিকে লক্ষ্য রেখে বেশ কিছু সিনেমার আইটেম গান ও নাটকে কাজ করেন।
জানা গেছে, ২০২০ সালে আসছে বই আকারে প্রকাশ পেতে যাচ্ছে নায়লা নাঈমের জীবনী। বইটির নাম রাখা হয়েছেন ‘নায়লা নাঈম দ্য কুইন অব কন্ট্রোভার্সি পার্ট ১’ বইটি লিখেছেন লেখক ও চলচ্চিত্র নির্মাতা আহমেদ সাব্বির।
লেখক জানালেন, নায়লা নাঈমের ঘটনাবহুল কর্ম ও ব্যক্তিগত জীবনের প্রতিচ্ছবি এই বই। নায়লা নাঈমের অনুমতি নিয়ে তার রেকর্ডকৃত বক্তব্যের ভিত্তিতে লেখা হয়েছে নায়লা নাঈমের জীবনীভিত্তিক বইটি। আসছে বই মেলায় এটি প্রকাশ হবে।
শোবিজে কাজের পাশাপাশি নায়লা একজন ডেন্টিস্ট।






















