বিনোদন ডেস্ক।।
ঢালিউড জগতে ডেঙ্গুর প্রকোপ যেন মহামারী হচ্ছে। চিত্রনায়ক আলমগীরের পর এবার জানা গেলো ঢালিউডের জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার(৬ আগস্ট) রাতে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে।
আপাতত কিছুটা সুস্থবোধ করলেও ডাক্তাররা আরও বেশ কয়েকদিন বিশ্রামে থাকতে বলেছেন এ অভিনেত্রীকে।






















