বিনোদন ডেস্ক।।
নির্মাতা ও অভিনেতা হুমায়ূন সাধুকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। রবিবার (২০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়।
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন। একটী অনলাইন নিউজ পোর্টালকে তিনি বলেন, হুমায়ূন সাধুর এর আগে ব্রেন স্টোক হয়েছিল। চিকিৎসকের পরামর্শে আমরা তাকে বিদেশে নেওয়ার পরিকল্পনা করেছিলাম। কিন্তু রবিবার রাতে তার দ্বিতীয় দফায় ব্রেন স্টোক হয়। তাই এখন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
এর আগে গত ৫ অক্টোবর হুমায়ূন সাধুকে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় অবস্থিত পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে গত সপ্তাহে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়।






















