ডেস্ক রিপোর্ট।।
চলতি বছরের ‘সেক্সিয়েস্ট এশিয়ান ওম্যান’ কে জানেন ? দীপিকা, ক্যাটরিনা, করিনাকে হারিয়ে এই প্রতিযোগিতা জিতে গেলেন প্রিয়ঙ্কা চোপড়া । এই নিয়ে পর পর পাঁচবার তিনি ‘সেক্সিয়েস্ট’ নারী নির্বাচিত হলেন।
ভারতের সংবাদমাধ্যম এবিপি আনন্দের খবরে বলা হয়, ব্রিটেনের একটি সাপ্তাহিক সংবাদপত্রের বার্ষিক জনমত সমীক্ষায় ৩৫ বছরের কোয়ান্টিকো তারকা রয়েছেন তালিকার শীর্ষে ।
‘এশিয়ার ৫০ সেক্সিয়েস্ট নারী’ বেছে নিতে এই সমীক্ষা চালায় ‘ইস্টার্ন আই’ নামে সংবাদপত্রটি । পত্রিকার সমীক্ষায় এই নিয়ে রেকর্ড পঞ্চমবার তালিকার শীর্ষে থাকলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা।
এর আগে ২০১৭-তে দীপিকা পাডুকোন এশিয়ার সেক্সিয়েস্ট নারী হিসেবে নির্বাচিত হয়েছিলেন ।
অনলাইন এই সমীক্ষায় যারা তাকে ভোট দিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন প্রিয়াঙ্কা ।
এশিয়ার সবচেয়ে সেক্সিয়েস্ট ১০ নারীর তালিকা নিন্মে দেওয়া হলো –
১০. রুবিনা দিলায়েক

৯. গওহর খান

৮. শ্রদ্ধা কাপুর

৭. ক্যাটরিনা কাইফ

৬. দ্রাষ্টি ধামি

৫. মাহিরা খান

৪. আলিয়া ভাট

৩. দীপিকা পাড়ুকোন

২. নিয়া শর্মা

১. প্রিয়াঙ্কা চোপড়া























