বিনোদন ডেস্ক: মুক্তি পেয়েছে শাহরুখ-দীপিকা অভিনীত সিনেমা ‘পাঠান’। তবে এর মুক্তি নিয়ে ছিলো নানা বিতর্ক। সিনেমাটি মানুষকে পর্দায় ফেরাতে পেরেছে আবার।
প্রথম দিন থেকেই প্রেক্ষাগৃহগুলোতে ছবিটি দেখতে ভিড় করছে সিনেমাপ্রেমীরা। এ সিনেমার মাধ্যমে দীর্ঘ চার বছর পর পর্দায় ফিরেছেন বলিউডের রোমান্স কিং।
‘পাঠান’ বক্স অফিসে প্রথম দিন আয় করেছিল প্রায় ৫৫ কোটি টাকা। আর দ্বিতীয় দিনে ১০০ কোটি ছাড়াতে পারে বলে ধারণা করেছিল অনেকেই। দ্বিতীয় দিনে আয় করেছে ৭০ কোটি টাকারও বেশি। মুক্তির পর মাত্র দুদিনেই ১২৫ কোটির গণ্ডি পেরোলো ছবিটি।
জানা গেছে, এ আয়ের মধ্য দিয়ে দক্ষিণ ভারতের বহুল আলোচিত ছবি ‘বাহুবলী টু’র ছবিটির প্রথম দিনের আয়ের রেকর্ড ভেঙেছে শাহরুখ-দীপিকার ‘পাঠান’। মুক্তির পর ‘বাহুবলী-২’ মুক্তির প্রথম দিনে আয় করেছিল ৪৭ কোটি রুপি।
আমাদের কাগজ//জেডআই






















