ডেস্ক রিপোর্ট।।
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠি। সম্প্রতি মহৎ একটি কাজ করে প্রশংসায় ভাসছেন তিনি। প্রশংসা পাওয়ার কারণ হলো- তার গাড়ির চালকের জন্মদিনে একটি ১২ লাখ রুপির গাড়ি উপহার দিয়েছেন তিনি। আর এই খবরটি ছড়িয়েছে সবখানে। তবে শোনা যাচ্ছে অভিনেত্রী প্রায়ই এ ধরণের কাজ করেন। তার যেমন অঢেল সম্পদ তেমনি উদার মন।
আনুশকা নিজেও বিলাসবহুল গাড়ি চড়তে ভালোবাসেন। তার সংগ্রহে আছে টয়োটা করোলা থেকে দামি বিএমডব্লিউ।
শুধু গাড়ি নয়, আনুশকা যেখানে থাকেন সেই বাংলোটি নাকি চোখ ধাঁধানো। দাম ১২ কোটি রুপির বেশি। বিপুল সম্পত্তি থাকলেও আনুশকার ব্যবহার অত্যন্ত ভদ্র ও সাদাসিদে বলে জানা যায়।






















