বিনোদন ১৬ সেপ্টেম্বর, ২০১৯ ০৫:১৫

চুপি চুপি বিয়ে সারলেন তমা!

ডেস্ক রিপোর্ট।। 

চুপিসারে বিয়ে সারলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান এলাকার একটি কনভেনশন সেন্টারে একেবারে পারিবারিক আয়োজনে বিয়ে সম্পন্ন হয় বলে তমা মির্জার একাধিক ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, বর কানাডার টরেন্টোতে বসবাসকারী হিশাম চিশতি। সেখানে তিনি ব্যবসা ও রাজনীতির সঙ্গে জড়িত।

এর আগে রবিবার হিশাম চিশতি ও তমা মির্জার গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়। এই অনুষ্ঠানেও ছিলেন পারিবারিক কিছু ঘনিষ্ঠজন। কিন্তু এই অভিনেত্রীর বিয়েতে আমন্ত্রণ পাননি মিডিয়ার উল্লেখযোগ্য কেউ, এমনকি কাছের বন্ধুরাও।

এর আগে গত ৯ মার্চ হিশাম চিশতি ও তমা মির্জার বাগদান সম্পন্ন হয়। বিয়ের আনুষ্ঠানিকতা প্রসঙ্গে সে সময় তমা মির্জা গণমাধ্যমকে জানান, ‘হিশাম চিশতি এখন কানাডায় অবস্থান করছে। দেশে ফিরলেই বিয়ের আনুষ্ঠানিকতা হবে। তবে বিয়ের চূড়ান্ত তারিখের বিষয়টি এখনই নির্দিষ্ট করে বলতে পারছি না।’