বিনোদন ডেস্ক: পরীমণির জন্মদিন মানেই নতুন চমক। এবারও তার ব্যতিক্রম হবে না। পরীমণির জন্মদিন বলে কথা। কারণ পরীমণির জন্মদিনের অনুষ্ঠানটা একটু বেশিই জাকযমকপূর্ণ হয়।
তবে এবারের জন্মদিনের আয়োজন নিয়ে পরী বলেন, এবারের আয়োজনকে আরও বর্ণিল করে তোলা হবে। থাকবে বড় চমক। আমার আগের জন্মদিনে আমন্ত্রিত অতিথিদের কাছ থেকে এমন চমক দেখিনি। তবে বিস্তারিত এখন বলছি না, বললে মজা হবে না।
পরীমণি আরও জানান, এবারের জন্মদিনটা তার কাছে একেবারেই আলাদা। কারণ, আনুষ্ঠানিকভাবে স্বামী রাজের প্রথম অংশগ্রহণ থাকবে এবারের জন্মদিনে। এছাড়া মা হওয়ার পর এটাই তার প্রথম জন্মদিন। এজন্য এবারের আনন্দটা সম্পূর্ণ আলাদা।
আমাদেরকাগজ/এইচএম






















