বিনোদন ২৪ অক্টোবর, ২০২২ ০৬:৫৪

ফের মা হলেন হাসিন রওশন

হাসিন রওশন

হাসিন রওশন

বিনোদন ডেস্ক: আবারও ছেলে সন্তানের মা হয়েছেন মডেল ও অভিনেত্রী হাসিন রওশন। শনিবার (২২ অক্টোবর) ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। এর আগে ২০১৭ সালের ৩ ডিসেম্বর প্রথম পুত্র সন্তানের মা হন হাসিন।

মা হওয়ার অনুভূতি প্রকাশ করে হাসিন ফেসবুকে লেখেন, 'আলহাদুলিল্লাহ, অবশেষে আমার শরীরের আরেকটি হারিয়ে যাওয়া অংশ পেলাম। এটা আর কেউ নয়, আমার নবজাতক সন্তান উমায়ের মইন। আপনার প্রার্থনায় আমাদের রাখুন।

২০১১ সালে হাসিন রওশন 'ভিয়েত-চ্যানেল আই টপ মডেল' প্রতিযোগিতা জিতে শোবিজে আত্মপ্রকাশ করেন। পরবর্তী পাঁচ বছরে তিনি নিয়মিত কাজ করেছেন নাটক, বিজ্ঞাপনচিত্র, মডেলিংয়ে।


আমাদেরকাগজ/এইচএম