বিনোদন ১৮ অক্টোবর, ২০২২ ১২:০২

৪ নভেম্বর মুক্তি পাবে জাহ্নবীর ‘মিলি’

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

বিনোদন ডেস্ক: এবার রিমেকে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। ২০১৯ সালে মুক্তি পাওয়া মালয়ালম সিনেমা ‘হেলেন’র অবলম্বনে বলিউডে নির্মিত হচ্ছে ‘মিলি’। আগামী ৪ নভেম্বর মুক্তি পাবে ‘মিলি’, শনিবার প্রকাশ পেয়েছে ট্রেলার।

সারভাইভাল সিনেমা নিয়ে বিশ্বজুড়ে দর্শকদের মধ্যে একধরনের উন্মাদনা বরাবরই আছে। এ বছর হলিউডের সারভাইভাল সিনেমা ‘ফল’ নিয়েও যথেষ্ট মাতামাতি দেখা গেছে। জাহ্নবী আশা করছেন, ‘মিলি’র যে সাসপেন্স, নিশ্চিত মৃত্যু জেনেও নিজেকে বাঁচাতে মেয়েটির যে প্রাণপণ চেষ্টা, সেটা সবাইকে উদ্দীপ্ত করবে, নতুনভাবে ভাবাবে।

জাহ্নবী ছাড়াও এতে আরও অভিনয় করেছেন সানি কৌশল, মনোজ পাওহা, হাসলিন কর, রাজেশ, সঞ্জয় সুরি প্রমুখ। সংগীত পরিচালনা করেছেন এ আর রাহমান আর গান লিখেছেন জাভেদ আখতার। আগামী ৪ নভেম্বর হলে আসবে ‘মিলি’। এরপর মুক্তি পাবে নেটফ্লিক্সে।

ফ্রিজারের মাইনাস ১৬ ডিগ্রি তাপমাত্রায় নিজেকে কীভাবে বাঁচাবে মিলি, সেই শ্বাসরুদ্ধকর গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। 

 

আমাদের কাগজ//টিএ