বিনোদন ১৮ অক্টোবর, ২০২২ ১০:১০

রাশিয়ায় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত ৬

ছবি:ইন্টারনেট

ছবি:ইন্টারনেট

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার শহর ইয়েস্কর শহরে  আবাসিক এলাকায় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত এবং ২৫ জন আহত হয়েছে। প্রায় ৯০ হাজার জনসংখ্যার শহর ইয়েস্কে একটি বড় রাশিয়ান বিমানঘাঁটি রয়েছে। শহরটি ব্যবহৃত হয়ে আসছে যুদ্ধবিমান প্রশিক্ষণের ক্ষেত্র হিসেবে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওই ভবন থেকে একটি বড় আগুনের গোলা বের হতে। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে দুই হাজার বর্গমিটার।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি একটি এসইউ-৩৪ বোমারু বিমান ছিল। সোমবার সন্ধ্যায় প্রশিক্ষণ চলার সময় এর একটি ইঞ্জিনে আগুন ধরে গেলে এ ঘটনা ঘটে। তবে বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই এর পাইলট বেরিয়ে আসতে সক্ষম হন।

রাশিয়ার জরুরি পরিষেবার বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি জানায়, ভবনের পাঁচটি ফ্লোরে আগুন ধরে যায়। এর মধ্যে ওপরের ফ্লোরগুলো ধসে পড়ে এবং এর আশপাশের আরও ৫৪টি ভবন ক্ষতিগ্রস্ত হয়। ওই ভবনে বসবাস করে ৬০০ মানুষ।

যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে একটি বহুতল ভবনে আগুন ধরে যায়। এছাড়া ওই ভবনের বেশ কয়েকটি ওপরের তলা ভেঙে পড়ে। পুরো এলাকা আচ্ছন্ন হয়ে যায় কালো ধোঁয়ায়।

 

আমাদের কাগজ//টিএ