বিনোদন ১০ অক্টোবর, ২০২২ ১২:১৯

সন্তানকে নিয়ে রেড কার্পেটে ফারুকী ও তিশা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মাদানি অ্যাভিনিউর শেফস টেবিল কোর্টসাইডে আয়োজন করা হয় চরকি কার্নিভ্যাল। এই আয়োজনে পুরস্কৃত করা হয় চরকিতে প্রচারিত ওয়েব সিরিজ, ওয়েব ফিল্মের বিভিন্ন বিভাগে সেরা হওয়া শিল্পী ও কলাকুশলীকে। পুরস্কার প্রদান শুরুর আগে তারকাদের নিয়ে ছিল রেড কার্পেট, সেখানে সন্তান ইলহামকে নিয়ে হাঁটেন ফারুকী ও তিশা। ( ৮ অক্টোবর) শনিবার চরকির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এ আয়োজন করা হয়।

তিশা তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে  স্থিরচিত্র পোস্ট করে লেখেন, ‘প্রথমবার রেড কার্পেটে ইলহাম। চরকি অ্যাওয়ার্ডে আমাদের অসাধারণ সময় কাটল। আলহামদুলিল্লাহ।’ অন্যদিকে ফারুকী লিখেছেন, ‘প্রথমবার কোনো পাবলিক প্রোগ্রামে ইলহাম। আজ রাতে চরকি অ্যাওয়ার্ডে। আমি শঙ্কায় ছিলাম, কারণ এই ধরনের তার মানিয়ে নেওয়াটা কঠিনই হতে পারে। কিন্তু ও খুব চমৎকারভাবে মানিয়ে নিয়েছে।’

গত এক বছর চরকি ১২ মাসে ১২টি অরিজিনাল, একগুচ্ছ সিরিজ, খণ্ড নাটক, বাংলায় ডাবিং করা বিদেশি সিনেমা, সোনালি দিনের বাংলা সিনেমা—অনেক কিছু দিয়েছে বাংলার ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি। বিনিময়ে পেয়েছে দেশ-বিদেশের স্বীকৃতি, দর্শকদের সমর্থন ও ভালোবাসা। 

এ অনুষ্ঠানে সেরা সিনেমা-সিরিজ, সেরা অভিনেতা-অভিনেত্রী, কলাকুশলীসহ মোট ১৭টি বিভাগে দেওয়া হয় এই পুরস্কার। পুরস্কার প্রদান পর্বের উপস্থাপনা করেন সাবিলা নূর ও ইয়াশ রোহান।  

আমাদের কগজ//টিএ