বিনোদন ১১ সেপ্টেম্বর, ২০১৯ ০২:৪৬

হঠাৎ পুরুষদের টয়লেটে নুসরাত!

ডেস্ক রিপোর্ট।। 

তাড়াহুড়ো করতে গিয়ে পুরুষদের টয়লেটে ঢুকে পড়েছিলেন বলিউডের জনপ্রিয় নায়িকা নুসরাত বারুচা। বুঝতে না পেরেই এ কাণ্ড করেছিলেন বলে জানান তিনি।

আয়ুষ্মান খুরানার সঙ্গে জুটি বেঁধে ‘ড্রিমগার্ল’ নামের সিনেমায় অভিনয় করেছেন নুসরাত। আর এই ছবির প্রচারে এসে এ কাণ্ডের কথা জানান তিনি নিজেই।

তিনি বলেন, ‘এই ঘটনাটা আমি কোনো দিন ভুলব না। টয়লেটের দরজার স্পষ্টভাবে লেখা ছিল না মেয়েদের নাকি ছেলেদের টয়লেট। ব্যস, তাড়াহুড়োতে ঢুকে পড়ি।’ ঢুকে পড়তেই তার চোখে পড়ে ইউরিনাল। তাতেই তিনি বুঝে যান কত বড় ভুলটা যে করে বসেছেন!

নুসরাত আরো বলেন, ‘ভাগ্যিস ওই সময় টয়লেটে কেউ ছিল না। থাকলে কী যে হতো, কী যে ভাবত কে জানে?’ এখন ওই ঘটনার কথা মনে পড়লেই আপনমনে হাসেন এই বলিউড তারকা।