বিনোদন ৮ সেপ্টেম্বর, ২০১৯ ০৭:০১

এডাল্ট চলচিত্রে আসলে দর্শককে বোকা বানানো হয়: পর্নো তারকা শেলি লুবেন

বিনোদন ডেস্ক।।

মার্কিন লেখিকা, গায়িকা তথা প্রাক্তন পর্নো তারকা শেলি লুবেনের মতে, 'পর্ন হল বিশ্বের সব থেকে বড় বিভ্রম'। পর্ন দুনিয়ার অন্ধকার অলিগলির কথা তুলে ধরতে গিয়ে তিনি আরো বলেছেন, কেবল মাত্র অর্থের জন্যই পর্ন দুনিয়ায় কাজ করতে হয়েছে। তার ক্যারিয়ারে একজন অপরিচিতের সঙ্গে কখনই যৌনতা উপভোগ করেননি বলেও মতপ্রকাশ করেছেন শেলি। 

"দর্শকদের মধ্যে পরিকল্পিত ভাবে 'বিভ্রম' তৈরি করা হয়। যেখানে দেখানো হয়, গোটা 'সেক্স অ্যাক্ট' উপভোগ করছেন একজন মহিলা, আদতে তা হয় না", পর্নোগ্রাফি নিয়ে এমনই বিস্ফোরক দাবি করেছেন এই প্রাক্তন মার্কিন পর্ন তারকা। একজন মহিলা 'পর্ন-অভিনেতা'কে  পরিচালকের কথা অনুযায়ীই চলতে হয়। লাস্যময়ী হাসি, উত্তেজক পোশাক, শীৎকার এইসবই প্রযোজকের ইচ্ছামতো হয় বলেও জানিয়েছেন লুবেন। 

মার্কিন পর্ন তারকা শেলি লুবেনের বিস্ফোরক দাবি, "পর্ন আসলে 'ফেক সেক্স'। ভিডিওতে যৌন মুহূর্তে ফ্রেমবন্দি করা ছাড়া আর কিছুই নেই এখানে, এটাই সত্য।" 

বর্তমানে শেলি লুবেন পিঙ্ক ক্রস ফাউন্ডেশনের একজন আক্টিভিস্ট। পর্ন দুনিয়া থেকে যারা হাসিমুখে বেরিয়ে আসতে চান তাদের সাহায্য করে এই সংস্থা। একইসঙ্গে পর্ন আসক্তদের পর্ন মুক্তির পথও বাতলে দেয় পিঙ্ক ক্রস ফাউন্ডেশন।