বিনোদন ২ ফেব্রুয়ারি, ২০২১ ০৯:১১

সমাজের জন্য কাজ করতে চাই: জর্জ ক্লুনি

বিনোদন ডেস্ক

বিশ্বের জনপ্রিয় মার্কিন অভিনেতা জর্জ ক্লুনি। সামাজিক কোনো অসংগতি দেখলেই সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানান তিনি। যে কোনো আন্দোলনেও থাকেন সম্মুখে। তাই অনেকের ধারণা, জর্জ ক্লুনি রাজনীতিতে যোগদানের পরিকল্পনা করছেন। এক সাক্ষাৎকারে জর্জ ক্লুনি জানালেন তার পরিকল্পনার কথা।

‘ওকে! ম্যাগাজিন’ এ দেয়া সাক্ষাৎকারে জর্জ ক্লুনি জানান, রাজনীতিতে যোগ দেয়ার ইচ্ছা নেই তার। তবে নিজের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সমাজের জন্য কাজ করতে চাই বলে জানান তিনি।

জর্জ ক্লুনি বলেন, আমার অনেক রাজনীতিবিদ বন্ধু আছেন, তাদের আমি সম্মান করি এবং পছন্দ করি। তবে মনে করি তাদের পৃথিবী অনেক কঠিন। আমি যেসব কাজ করতে চাই তা রাজনীতিতে যোগ না দিয়েও ভালোভাবেই করতে পারবো।

৫৯ বছর বয়সী এই তারকা জানান, নিজের সন্তানদের তিনি এমনভাবে বড় করতে চান যেন তারা অন্যের কষ্ট বুঝতে পারে এবং মানুষের পাশে দাঁড়ায়।