বিনোদন ডেস্ক
বরুণ ধাওয়ান আর নাতাশা দালালের বিয়েকে ঘিরে বলিউডে চলছে যত জল্পনা কল্পনা। করোনাকালের সময়টি চলচ্চিত্র ইন্ডাস্ট্রি জন্য ভালো কাটেনি। বলিউড জুড়ে এত খারাপ সংবাদের মাঝে এবার বছরের প্রথম বিয়ে বলিউডে নিয়ে এসেছে স্বস্তির সুবাতাস। এই রোমান্টিক জুটির বিয়ে ঘিরে নানান খবর হরহামেশাই উড়ে বেড়াচ্ছে আকাশে,বাতাসে। তবে এখন পর্যন্ত বরুণ বা নাতাশার পরিবারের পক্ষ থেকে এই বিয়েকে ঘিরে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
বরুণ আর নাতাশার বিয়ের অনুষ্ঠান হবে আলীবাগের এক পাঁচ তারকা হোটেলে। তবে এবার তাঁদের বিয়েকে ঘিরে বেশ কিছু নতুন তথ্য উঠে এসেছে। জানা গেছে, ২২ থেকে ২৬ জানুয়ারি পাঁচ দিন ধরে বাজবে তাঁদের বিয়ের ঢাকঢোল। চলবে নানা আনুষ্ঠানিকতা। বিয়েতে ২০০ অতিথিকে দাওয়াত দেওয়া হয়েছে। তাঁরা ধাওয়ান পরিবারের অত্যন্ত কাছের মানুষ। এই রাতে কারা কারা উপস্থিত থাকবেন, তার তালিকাও ফাঁস হয়েছে।
বরুণ-নাতাশার বিয়ে তে থাকবে সব বলিউড তারকারা। এছাড়া তাঁদের রিসেপশনে সালমান খান, সারা আলী খান, করণ জোহর, মনীশ মালহোত্রা, অর্জুন কাপুর, মালাইকা অরোরা, ক্যাটরিনা কাইফ, জাহ্নবী কাপুর, খুশি কাপুর, নীতু কাপুর, কিয়ারা আদভানি, অনিল কাপুর, শশাঙ্ক খৈতানের মতো বড় পর্দার তারকাদের আমন্ত্রণ জানিয়েছেন। তবে বরুণের অন্যতম প্রিয় বন্ধু সোনম কাপুর তাঁদের বিয়েতে উপস্থিত থাকতে পারবেন না। এই সময় সোনম স্কটল্যান্ডের গ্লাসগোতে তাঁর পরের ছবি ‘ব্লাইন্ড’-এর শুটিংয়ে ব্যস্ত থাকবেন।
বলিউড তারকাদের জন্য এই রিসেপশনের অনুষ্ঠান হবে মুম্বাইয়ে। ফ্যাশন ডিজাইনার নাতাশা তাঁর বিয়ের পোশাক নিজেই ডিজাইন করবেন। মার্কিন মুলুক থেকে ফ্যাশন ডিজাইনে স্নাতক করেছেন নাতাশা। এরপর তিনি মুম্বাইয়ে ফিরে আসেন। নিজের ফ্যাশন ব্র্যান্ডও আছে তাঁর। তবে বরুণের বিয়ের পোশাকের নকশা করবেন নামজাদা ডিজাইনার কুনাল রাওয়াল।
বরুণ-নাতাশার প্রি-ওয়েডিং শুরু হবে সংগীতের ঝঙ্কার তুলে। তাঁদের সংগীত অনুষ্ঠানে অংশ নেবেন বলিউডের নামী শিল্পীরা। গোধূলিলগ্নে একে অপরকে মালা পরাবেন তাঁরা।






















