বিনোদন ডেস্ক ।।
বেশ কিছুদিন যাবৎ অভিনয় জগত থেকে দূরে সরে আছেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া। তিনি গত বছর বিয়ে করেছেন অঙ্গদ বেদিকে। কিন্তু তাতে বিন্দুমাত্র ভাঁটা পড়েনি তার জনপ্রিয়তার। কারণ, আপাতত অভিনয় থেকে দূরে থাকলেও থেমে নেই সোশ্যাল মিডিয়াতে। তার ফ্যান-ফলোয়ারের সংখ্যা যেমন অনেক, তেমনি তিনিও নিরাশ করছেন না তাদেরকে। সর্বদা সক্রিয় থাকেন সামাজিক মাধ্যমগুলোতে। কিন্তু তার পর বিভিন্ন কারণে খবরের শিরোনাম হচ্ছেন বা ভাইরাল হচ্ছেন সামাজিক মাধ্যমগুলোতে। এবার এই দম্পতি ভাইরাল হয়েছেন ছুটি কাটাতে গিয়ে।
সম্প্রতি তাদের বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ছুটি কাটাতে অঙ্গদ ও নেহা গিয়েছেন মলদ্বীপে। সেখানে নীল সাগর তটে বিকিনি পরে স্বামীর সাথে সেলফি তুলে সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করার সাথে সাথে ২ লক্ষের বেশি লাইক পড়েছে সেই পোস্টে । সেই ছবিতে বিকিনি পরে অঙ্গদের সঙ্গে খুনসুটিতে মজেছেন ৩৮ বছরের এই বলিউড অভিনেত্রী।
সেই ছবিগুলোতে দেখা যায় স্বামী-স্ত্রী মিলে বসে গায়ে রোদ মাখছেন হাই প্রোফাইল এই দম্পতি। সেই ছবি শেয়ার করে নেহা লিখেছেন, ‘উইকএন্ডে সমুদ্রের ধারে কাটছে সময় ।
বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া তাদের সেই সময় কাটানোর ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে রবিবার পোস্ট করেছেন । সেই ছবিতে নেহাকে দেখা যাচ্ছে লাল-সাদা ববি প্রিন্টের বিকিনিতে। সেই পোশাক পরে স্বামী অঙ্গদের সঙ্গে সেলফি তুছেন নেহা। আর দু’জনের চোখেই ম্যাচিং সানগ্লাস।






















