বিনোদন ৬ জানুয়ারি, ২০২১ ১১:২৮

ভার্চুয়ালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

বিনোদন ডেস্ক

২০১৯ সালের সেরা নায়ক, নায়িকা,পরিচালকসহ মোট ২৬টি বিভাগে এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হবে। জয়ীদের হাতে পুরস্কার তুলে দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামী ১৭ জানুয়ারি বসবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান। সেদিন সকাল সাড়ে ১০টায় চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে অনুষ্ঠানে স্বশরীরে উপস্থিত থাকবেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গণভবন থেকে ভার্চুয়ালে অংশ নেবেন এই আয়োজনে।

বিষয়টি নিশ্চিত করেছেন তথ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মো. সাইফুল ইসলাম (চলচ্চিত্র) তিনি বলেন, “অন্যান্যবারের মতো এবারও রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রেজাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯প্রদানের আসর বসবে। তবে করোনার বিধিনিষেধ মেনে চলা হবে। আর মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালে অংশ নেবেন।

এবার সেরা সিনেমা হিসেবে দ্বৈতভাবে পুরস্কার ঘরে তুলবে ডরাইফাগুন হাওয়ায় তবে পুরস্কার জয়ে চমক দেখিয়েছেন চলচ্চিত্র পরিচালক মাসুদ পথিক। চলতি বছর তার পরিচালিতমায়া- দ্য লস্ট মাদারছবিটি সর্বোচ্চ আটটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে। ছয়টি বিভাগে পুরস্কার পাচ্ছে স্টার সিনেপ্লেক্স প্রযোজিত সিনেমা ডরাই তিনটি করে পুরস্কার পাচ্ছে ইমপ্রেস টেলিফিল্মেরফাগুন হাওয়ায় দেশ বাংলা মাল্টিমিডিয়ারমনের মতো মানুষ পাইলাম নাসিনেমাটি।