বিনোদন ৩০ ডিসেম্বর, ২০২০ ০৩:৪৩

কাকে রেডি হতে বললেন শ্রীলেখা?

বিনোদন ডেস্ক

কলকাতার জনপ্রিয় অভিনেত্রীদের একজন শ্রীলেখা মিত্র স্পষ্টভাষী হিসেবেও তার সুনাম রয়েছে কোনো উচিত কথাই লুকিয়ে রাখেন না তাতে নিজের ক্যারিয়ারজুড়ে অনেক ক্ষতি হলেও সেগুলো মেনে নিয়েছেন কিন্তু নিজের নীতির সঙ্গে আপস করেন না প্রায়ই নানা রকম ছবি স্ট্যাটাসের জন্য বিতর্কের মুখে পড়েন তিনি তবু তিনি আছেন তারই তো

আজ ৩০ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উষ্ণ ছবি পোস্ট করে ফের আলোচনায় এসেছেন তিনি সেখানে তিনি ইংরেজিতে লিখেছেন, ‘আর ইউ রেডি? ভক্তদের মনে প্রশ্ন কাকে রেডি হতে বললেন শ্রীলেখা আর কাকে দেখানোর জন্যই এত সাজুগুজু। ছবিতে শ্রীলেখা পড়নে ছিল কালো জামা।

এর আগে ২৭ ডিসেম্বর সপ্তাহের শুরুতেই নিজের একটি ছবি পোস্ট করে আলোচনায় এসেছিলে শ্রীলেখা সেখানে তিনি লিখেছিলে, ‘আমার চোখে হারাও, ক্লিভেজ দেখার জন্য সময় পাবে

কেন এমন ক্যাপশন, তার উত্তর দিতে গিয়ে আনন্দবাজার ডিজিটালকে শ্রীলেখা বলেন, নারীর শরীরের সৌন্দর্য উপভোগ করাকে অন্যায় হিসেবে দেখেন না তিনি তবে কোনো নোংরামি বরদাস্ত করবেন না

অভিনেত্রীর কথায়, ‘ ছবিতে আমার ক্লিভেজ বেরিয়ে রয়েছে কিন্তু আমার প্রশ্ন, ছবি তোলার জন্য ক্লিভেজ ঢাকতে হবে কেন! আগে আমার চোখের দিকে তাকাও তারপর আমার ক্লিভেজের দিকে তাকাবে

নারীর সৌন্দর্যকে উপভোগ করার মধ্যে কোনো অন্যায় দেখেন না শ্রীলেখা কিন্তু সেই সৌন্দর্য দেখার নামেনোংরামিবরদাস্ত করতে রাজি নন অভিনেত্রী তিনি মনে করেন, শালীন-অশালীন নির্ভর করে নারী-পুরুষ নির্বিশেষে মানসিকতার ওপর তাই কোনো নারী শাড়ি পরলেও তাকে কুকথা শুনতে হতে পারে, আর খোলামেলা পোশাক বেছে নিলেও তাকেচরিত্রহীনবলে দাগিয়ে দেওয়া হয়

ট্রলের শিকার হওয়া প্রসঙ্গে শ্রীলেখা বলেন, ‘অনেকেই আমাকে নিয়ে অনেক আজেবাজে কথা বলেন আমার কোন ধরনের পোশাক পরা উচিত বা উচিত না, সে বিষয়েও পরামর্শ দেন কিন্তু তুমি কে ভাই? আমার শরীর ইচ্ছা হলে আমি দেখাব কিন্তু আমার ক্লিভেজ অবধি পৌঁছতে গেলে, আগে আমার মন ছুঁতে হবে

যৌনতা নিয়ে বরাবরই অকপট শ্রীলেখা তবে বাস্তবের ছবিটাও অভিনেত্রীর অজানা নয় সেই ছবিতে যদিও কোনোরকম পরিবর্তন আনতে চাননি তিনি তার কথায়, ‘জানি অনেক পুরুষ আমাকে নিয়ে ফ্যান্টাসাইজ করেন এই বয়সেও আমি যদি কারও ফ্যান্টাসির বিষয় হই, তা হলে তা তো ভালো লাগার বিষয়

কিন্তু ট্যুইস্ট এখানেও অভিনেত্রীর কাছেফ্যান্টাসিশব্দটির অর্থ শুধু যৌনতাকে ঘিরে নয় শরীরী চাহিদার চেয়ে বেশি, মনের চাওয়াকেই গুরুত্ব দেন শ্রীলেখা

শ্রীলেখা ব্যস্ত নিজেকে নিয়ে, নিজের কাজকে নিয়ে জানুয়ারি মাসে শুটিং শুরু করবেন তার শর্ট ফিল্মবিটার হাফ পরিচালনার সঙ্গে সেখানে অভিনয়ও করবেন শ্রীলেখা আবার স্ক্রিপ্টও লিখেছেন ইদানীং তার মনে হয়, ইন্ডাস্ট্রি আর কাজ দেবে না তাকে তাইনিজেই নিজেকে কাজ দেওয়ার কথাভাবছেন অভিনেত্রী