বিনোদন ২৯ ডিসেম্বর, ২০২০ ০৭:৩৯

মায়ের মৃত্যুবার্ষিকীতে দীঘির আবেগঘন স্ট্যাটাস

বিনোদন ডেস্ক

শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় রাখেন প্রার্থনা ফারদিন দীঘি তারপর সেই ছোট্ট দীঘি এখন সিনেমার নায়িকা পুরোদমে কাজ করছেন সিনেমায় এদিকে শোবিজ জগতে ব্যস্ত সময় পার করছেন দীঘি

শৈশবে মায়ের হাত ধরে শুটিংয়ের সেটে যেতেন দীঘি কিন্তু ২০১১ সালে তার মা মারা যাওয়ার পর, কয়েকটি সিনেমার কাজ করেই বিরতিতে যান এই অভিনেত্রী তবে প্রায় আট বছর পর চলতি বছর থেকে আবারও তিনি নিয়মিত কাজ করছেন আপন আঙিনায়

আজ মঙ্গলবার তার ৯ম মৃত্যুবার্ষিকী দীঘির মায়ের মায়ের মৃত্যু দিবসে স্মৃতিকাতর হয়ে পড়েছেন দীঘি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দীঘি লেখেন, আজ আমার মায়ের ৯ম মৃত্যুবার্ষিকী নয় বছর হয়ে গেল মা তুমি আমার সঙ্গে নেই আমি প্রতিটি মুহূর্তে তোমাকে মিস করি আমি তোমাকে অনেক ভালোবাসি সবাইকে অনুরোধ করছি আমার মায়ের জন্য দোয়া করুন

উল্লেখ্য, দীঘির মা দোয়েল ছিলেন বড় পর্দার নায়িকারাজলক্ষ্মী-শ্রীকান্তসহ বহু ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি ১৯৬৬ সালের ২৫ সেপ্টেম্বর ঢাকার বিক্রমপুরে দোয়েলের জন্ম ১৯৮২ সালে চাষী নজরুল ইসলামেরচন্দ্রনাথসিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় পা রাখেন দোয়েল এতে তার সহশিল্পী ছিলেন রাজ্জাক দোয়েল অভিনীত সর্বশেষ সিনেমা কাজী হায়াতেরকাবুলিওয়ালা এতে তার স্বামী সুব্রত এবং মেয়ে দীঘিও অভিনয় করেন প্রায় একশরও বেশি সিনেমায় দোয়েল অভিনয় করেছেন