বিনোদন ২৪ ডিসেম্বর, ২০২০ ০১:০১

শরীরে শর্ষের তেল মেখে সুইমিংপুলে নায়িকা আঁচল

আঁচল

আঁচল

বিনোদন ডেস্ক

সময়টা বেশ ভালোই যাচ্ছে চিত্রনায়িকা আঁচলের করোনাকালে যেখানে ছবির সংকট চলছে সেখানে ঢালিউড নায়িকাদের মধ্যে সর্বাধিক ছবিতে নাম লিখিয়েছেন এই অভিনেত্রী। এই অভিনেত্রী জানান, আয়না, ‘রাগী, ‘কাজের ছেলে, ‘চিৎকার, ‘করপোরেট, ‘যমজ ভূতের গল্পসহ সাতটি ছবি নিয়ে তাঁর ব্যস্ত সময় কাটছে

সম্প্রতি গাজীপুরেকরপোরেটছবির শুটিংয়ে তিনি অংশ নিয়েছিলেন তাঁকে ইউনিট থেকে জানানো হয়, ছবির একটি শটের জন্য সুইপিংপুলে নামতে হবে। আঁচল বলেন, আমি বললাম, নামব না। ভোর চারটা। তখন খুব ঠান্ডা। পরে দেখি সবাই অসহায়ের মতো আমার জন্য বসে আছেন। তখন চিৎকার দিয়ে পানিতে নামার ঘোষণা দিয়েছিলাম। টানা ৩০ মিনিট ঠান্ডা পানিতে ভিজতে হয়েছিল। পানিতে নামার আগে প্রস্তুতি হিসেবে কাঠে আগুন ধরানো হয়েছিল। ঠান্ডা কম লাগার জন্য পুরো শরীরে শর্ষের তেল মেখে নিয়েছিলাম। ভাবতে পারেন, ভোরের কনকনে শীতে সারা শরীরে শর্ষের তেল মেখে পানিতে নেমেছিলাম।

নিজের বিয়ের প্রসঙ্গে আঁচল বলেন, বিয়ে করলেও ২০২৫ সালের পর। তিনি আরও বলেন, শৈশবে অনেক প্রেমের প্রস্তাব পেতাম। তখন খুব লজ্জা পেতাম। এখন তো বড় হয়েছি। সরাসরি কেউ প্রেমের প্রস্তাব দেওয়ার সুযোগ পায় না। আমি যেখানেই যাই, একটু গম্ভীর হয়ে চুপচাপ থাকি। যে কারণে হঠাৎ করে কেউ এসে বলবে, “আপনাকে পছন্দ করি, আপনাকে আমার ভালো লাগে, ভালোবাসা চাই”—এই টাইপের কথা বলার কেউ সুযোগ পায় না।

মাঝেমধ্যেই বিভিন্ন পোস্টে নানান বাজে মন্তব্যের শিকার হতে হয় এই অভিনেত্রীকে। প্রসঙ্গে তিনি বলেন, মানুষ যে কেন এমন হয়, জানি না। এসব নিয়ে আমি কাউকে পাল্টা কিছু বলি না। আমি কিছু বললে এটা অনেক দূর এগোবে। তাই কমেন্ট ডিলিট করে আইডি ব্লক করে দিই, যাতে বারবার বাজে মন্তব্য করার সুযোগ না পায়।