বিনোদন ২১ ডিসেম্বর, ২০২০ ০৪:৪৯

করোনা সংক্রমণ ঠেকাতে যে পদক্ষেপ নিল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বে ফের বাড়ছে করোনা সংক্রমণের হার তাই করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এক সপ্তাহের জন্য সব আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট বাতিল করেছে সৌদি আরব একই সঙ্গে স্থল জল পথের সীমানাও বন্ধের ঘোষণা দিয়েছে দেশটি এদিকে, যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশে নতুন ধরনের করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে খবর সৌদি প্রেস এজেন্সির

সৌদি সরকারের সিদ্ধান্তগুলো হচ্ছে-

. জরুরি ক্ষেত্র বাদে এক সপ্তাহের জন্য পৃথিবীর সব দেশ থেকে সাধারণ যাত্রী পণ্যবাহী ফ্লাইট আসা বন্ধ এটি আরো এক সপ্তাহ বাড়ানো হতে পারে তবে সৌদি আরবে অবস্থানরত আন্তর্জাতিক ফ্লাইটগুলো দেশটি ছেড়ে যেতে পারবে

. স্থলপথেও সৌদি আরবে প্রবেশে এক সপ্তাহের নিষেধাজ্ঞা চালু করা হয়েছে এটিও আরো এক সপ্তাহের জন্য বাড়তে পারে

. ইউরোপসহ যেসব দেশে নতুন ধরনের করোনাভাইরাস ধরা পড়েছে সেসব দেশ থেকে ডিসেম্বরের পরে আসা সবাইকে নিম্নোক্ত তিনটি নির্দেশনা মানতে হবে- সৌদি আরবে প্রবেশের দিন থেকে হিসাব করে দুই সপ্তাহ সেল্ফ আইসোলেশনে থাকতে হবে আইসোলেশন চলাকালে পাঁচ দিন পর পর করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করাতে হবে গত তিন মাসের যেকোনো সময় ইউরোপসহ যেসব দেশে নতুন ধরনের করোনাভাইরাস ধরা পড়েছে সেসব দেশে যাওয়া ব্যক্তিদের করোনাভাইরাসের পরীক্ষা করাতে হবে

এদিক, বাংলাদেশ সময় আজ সোমবার সকাল পর্যন্ত যুক্তরাজ্যে ২০ লাখ ৪০ হাজার ১৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছে এদের মধ্যে মৃত্যু হয়েছে ৬৭ হাজার ৪০১ জনের বিশ্বখ্যাত পরিসংখ্যান সাইট ওয়ার্ল্ডোমিটার এসব তথ্য জানিয়েছে