বিনোদন ৩১ আগস্ট, ২০১৯ ০৫:১৬

'ডিক্যাপ্রিওর সঙ্গে রাত না কাটানোই ছিল জীবনের বড় ভুল'

নিজের নামের থেকে অভিনীত চরিত্র 'জ্যাক' নামেই তিনি বেশি পরিচিত। পুরো নাম লিওনার্দো ভিলহেল্ম ডিক্যাপ্রিও। কর্মজীবনে 'ক্যাচ মি ইফ ইউ ক্যান', 'গ্যাংস অফ নিউ ইয়র্ক' এবং 'দ্যা অ্যাভিয়েটর'র মত বিখ্যাতসব সিনেমাতে অভিনয় করেছেন তিনি। কিন্তু জনপ্রিয়তার শীর্ষে উঠেছেন টাইটানিকের মূল চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে। 
তবে সম্প্রতি তাকে নিয়ে একটি অনুষ্ঠানে কথা বলে রীতিমতো বিতর্কের জন্ম দিয়েছেন রিয়ালিটি তারকা হুইটনি পোর্ট।

‘আমি খুব নার্ভাস ছিলাম। আমি কোনও দিন এমন ওয়ান নাইট স্ট্যান্ড কাটাইনি। আমি ওর সঙ্গে একা থাকতে চাইনি। আমি অসম্ভব ভয় পেয়েছিলাম এবং তার পরই সুযোগ হারিয়ে ফেললাম এবং এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল।’

টাইটানিক নায়ক লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে রাত কাটানোর সুযোগ হারানোর আক্ষেপ এভাবেই ঝরে পড়েছে রিয়ালিটি তারকা হুইটনি পোর্ট এর মুখ থেকে।
সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়েছিলেন হুইটনি। সেখানে গিয়েই নিজের জীবনের সবচেয়ে বড় ভুলের কথা জানান । ২০০৯ সালে দ্য হিলস-এর তারকা হুইটনি জানিয়েছেন, এক দশক আগে ডিক্যাপ্রিওর সঙ্গে এক রাত কাটানোর সুযোগ পেয়েছিলেন তিনি।

এছাড়াও হুইটনি আরও জানান, ডিক্যাপ্রিওর সঙ্গে একটি পার্টিতে তার দেখা হয়। তার সেখানে ফোন নাম্বার আদান প্রদান করেন।কয়েক মাস মেসেজে কথা বলার পর ডিক্যাপ্রিও তাকে ডেট-এ ডেকেছিলেন। ডেটের পর ডিক্যাপ্রিয় সঙ্গে তার বাড়িতে যেতে চান না কিনা সেই প্রস্তাব দেন হুইটনিকে। না, ডিক্যাপ্রিয়র প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি।

হুইটনির আক্ষেপ সেই গল্প এখন কাউকে বললে নাকি বিশ্বাস করতে চায় না। বর্তমানে রোজম্যানের সঙ্গে সংকার করছেন হুইটনি। তাদের আড়াই বছরের একটি ছেলে আছে। আর ডিক্যাপ্রিও অভিনেত্রী ক্যামিলা মোরনের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন।