বিনোদন ১৮ ডিসেম্বর, ২০২০ ০৫:২৩

বিয়ের দুই মাস না পেরতেই অন্তঃসত্ত্বা নেহা!

বিনোদন ডেস্ক

বলিউডের জনপ্রিয় প্লেব্যাক শিল্পী নেহা কাক্কার গত ২৪ অক্টোবরে বিয়ের বন্ধনে আবদ্ধ হন প্রেমিক রোহানপ্রীত সিংয়ের সঙ্গে এরপর মধুচন্দ্রিমার জন্য দুবাই যান তারা তারপর সে ছবি সামাজিক যোগাযোগ প্রকাশের পর শুভেচ্ছায় ভাসেন এ দম্পতি

এরপর, দুবাই থেকে ফিরে ‘ইন্ডিয়াল আইডল’-এর বিচারকের দায়িত্ব পালন শুরু করেন নেহা কাক্কার এরইমধ্যে প্রকাশ্যে এলো, বলিউডের জনপ্রিয় এই গায়িকার মা হওয়ার খবর

গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্বামীর সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছেন নেহা কাক্কার এরপর থেকেই ৩২ বছর বয়সী এই তারকার সন্তানসম্ভবা হওয়ার ‍গুঞ্জন শুরু হয়েছে কেননা নেহার শেয়ার করা ছবিটিতে তার বেবিবাম্প দেখা যাচ্ছে

শেয়ার করা ছবিটির ক্যাপশনে নেহা কাক্কার লিখেছেন- ‘খেয়ালো রাখো

তবে এটি কোনো গানের শুটিংয়ের দৃশ্য নাকি সত্যি সত্যি বলিউডের এই গায়িকা মা হতে যাচ্ছেন এখন সেটি জানার অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা