বিনোদন ডেস্ক
জনপ্রিয় টিভি অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। চুটিয়ে প্রেম করছেন গুনি নির্মাতা অনিমেষ আইচের সাথে। এ অভিনেত্রীর সামাজিক পাতায় চোখ রাখলেই তা দেখা যায়। যা করেন, সেটা সবাইকে জানিয়ে। যেমনটা দুজন মিলে কক্সবাজার ভ্রমণে গেলেও তার সব আপডেট ভেসে ওঠে অন্তর্জালের পাতায়।
সেই ভাবনা এবার এক অনুষ্ঠানে জানিয়েছেন প্রেমিক হিসেবে অনিমেষ আইচ টেনেটুনে পাস। রাএ ব্যাখ্যাও দিয়েছেন তিনি সে অনুষ্ঠানে।
ভাবনা বলেছেন, ‘প্রেমিক হিসেবে অনিমেষ আইচকে টেনেটুনে পাস মার্ক দেওয়া যেতে পারে।’ দশ নাম্বারের মধ্যে অনিমেষ আইচ পাবেন চার কিংবা পাঁচ। কারণটা ব্যাখা করে অভিনেত্রী বলেন, ‘আসলে শিল্পীরা খুব ভালো প্রেমিক হতে পারে না। আমিও খুব ভালো প্রেমিকা না এবং তার জন্য তাকে আমি চুজ করেছি। যেহেতু আমরা দুজন ভালো প্রমিক-প্রেমিকা না, তো দুই খারাপ মিলে ভালো হওয়ার চেষ্টা।’
ভাবনা আংটি পরতে খুব পছন্দ করেন। অনিমেষ আইচ বহু আংটি উপহার দিয়েছেন তাঁকে। প্রিয় খেলোয়াড় মেসি। শ্রাবণ্য তৌহিদা ও ইভান সঞ্চালিত ঘণ্টাব্যাপী ওই অনুষ্ঠানে নিজের জীবনের এসব গল্প জানিয়েছেন ভাবনা।
ভাবনার অনিমেষ আইচ ছাড়াও আরো একটা প্রেম আছে। সেটা হচ্ছে সুমদ্র। সেই গল্পে ভাবনা বলেছেন, ‘সমুদ্রের সঙ্গে আমার এক ধরনের প্রেম আছে মনে হয়। পৃথিবীতে আমার সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে কক্সবাজার। আমার মনে হয়, আমি যদি ১৫ দিন পরপর কক্সবাজার যেতে পারতাম! এবার আমি গিয়ে ভাবছিলাম, আমার যদি কখনো টাকা হয়, তাহলে কক্সবাজারে আমি একটা জমি কিনব, আমি ওখানে থাকব। আমার এত ভালো লাগে কক্সবাজার...।’
উল্লেখ্য, আশনা হাবিব ভাবনা তাঁর অভিনয়জীবন শুরু করেন ‘নট আউট’ নাটকের মাধ্যমে। সেই থেকে তিনি একের পর এক টিভি ধারাবাহিক ও একক নাটকে কাজ করে চলেছেন। ২০১৭ সালে তিনি তাঁর চলচ্চিত্র ক্যারিয়ার শুরু হয় ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের মাধ্যমে। যেটা পরিচালনা করেছিলেন পরিচালক অনিমেষ আইচ।






















