বিনোদন ডেস্ক
‘রাজা’ সিনেমায় ২৫ বছর আগে একসঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করেছিলেন সঞ্জয় কাপুর ও মাধুরী। ইন্দ্র কুমার পরিচালিত‘রাজা’ সিনেমাটি ১৯৯৫ সালে মুক্তি পেয়েছিলো যা সুপার-ডুপার হিটের তকমা পায়।
চমক হলো ২৫ বছর পর আবার একসঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করতে যাচ্ছেন সঞ্জয়-মাধুরী। নেটফ্লিক্সের জন্য তৈরি একটি সিরিজে একসঙ্গে পাওয়া যাবে তাদের দু’জনকে। সিরিজটি প্রযোজনা করবেন করণ জোহর।
সিরিজ নিয়ে ভারতীয় গণমাধ্যমকে সঞ্জয় কাপুর জানান, “গত ২৫ অক্টোবর থেকে সিরিজটির শুটিং শুরু করেছি। চলবে ডিসেম্বরে প্রথম সপ্তাহ পর্যন্ত। ২০২০ সালটি মোটেও ভালো ছিলো না। কিন্তু আমি সবসময় পজিটিভ থাকার চেষ্টা করি। তাছাড়া শুটিং সেটে আবার ফিরতে পেরে দারুণ লাগছে।”
তবে সিরিজে তাদের কোন চরিত্রে পাওয়া যাবে সে বিষয়টি এখনও চমক অনিশ্চিত দর্শকদের জন্য।
নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা মাধুরী দীক্ষিত। বরাবরের মত তিনি যেন এখনও জনপ্রিয়। মাঝে মাঝে দেখা যায় তাকে টিভির পর্দায়। এছাড়া বেশ কিছু রিয়েলিটি শোতে বিচারক হিসেবে দেখা মিলে তার। কিন্তু সঞ্জয় কাপুরকে ঠিক তেমন পর্দায় দেখা না মিললেও তার জনপ্রিয়তা কোন অংশে কম নয়।






















