বিনোদন ১৩ নভেম্বর, ২০২০ ১০:০০

স্ত্রীকে নিয়ে ঢাকায় ফিরলেন অর্ণব

শায়ান চৌধুরী অর্ণব ও সুনিধি নায়েক

শায়ান চৌধুরী অর্ণব ও সুনিধি নায়েক

বিনোদন ডেস্ক

গত মাসে কলকাতার মেয়ে সংগীতশিল্পী সুনিধি নায়েককে বিয়ে করেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব। এবার স্ত্রীকে নিয়ে নিজ দেশে ফিরেছেন এই শিল্পী। জানা গেছে, অর্ণবের স্ত্রী সুনিধি মাসখানিক বাংলাদেশে থাকবেন।

এর আগে কলকাতায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া ভাবে বিয়ে সম্পন্ন করেন তারা। বিয়েতে উপস্থিত ছিলেন নির্মাতা সৃজিত মুখার্জি ও তার স্ত্রী রাফিয়াথ রাশিদ মিথিলা। সম্পর্কে অর্ণব-মিথিলা মামাতো-ফুফাতো ভাইবোন। সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাসের মাধ্যমে তাদের বিয়ের খবর জানান সৃজিত-মিথিলা।

উল্লেখ্য, আসামে জন্ম নেওয়া সুনিধির সঙ্গে বিশ্বভারতীতে পরিচয় হয় অর্ণবের। বিশ্ববিদ্যালয়টিতে আয়োজিত ‘রবি অ্যান্ড র‌্যাবি’ শীর্ষক এক অনুষ্ঠানে সুনিধির কণ্ঠে রবীন্দ্রসংগীত শুনে মুগ্ধ হয়েছিলেন অর্ণব। সেই পরিচয় থেকেই ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এরপর দুজনে বিয়ের সিদ্ধান্ত নেন।

d

তারা একসঙ্গে বেশ কয়েকটি গান প্রকাশ করেছেন। লাইভ শো করেছেন ভারত ও বাংলাদেশে। এর আগে অর্ণব ভারতীয় কণ্ঠশিল্পী শাহানা বাজপেয়িকে বিয়ে করেছিলেন।