বিনোদন ৯ নভেম্বর, ২০২০ ১০:১৬

এ কোন নতুন অধ্যায় শুরু করলেন শ্রাবন্তী?

বিনোদন ডেস্ক    

পশ্চিমবঙ্গের চিত্র নয়িকা শ্রাবন্তীর তৃতীয় বিয়েও আর টিকছেনা। এমন গুঞ্জনেই মুখর টালিগঞ্জে। এরই মাঝে জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছেন শ্রাবন্তী। যা নিয়ে বর্তমানে বেশ ব্যস্ত এই অভিনেত্রী।

শ্রাবন্তীর জীবনের নতুন ইনিংসটা কি? সেটা ‘দ্য ফিটনেস এম্পাওয়ার’।

করোনা ভাইরাসের কারণে কলকাতার প্রায় সব জিমই বন্ধ ছিলো। বন্ধ থাকা জিম আবার খুলে গিয়েছে শহরজুড়ে। তাইতো ফিটনেস ফিরে পেতে জিমে ফিরছেন তারকারা। নিজেকে সুস্থ রাখতে বেশ কয়েকদিন হল জিমে ফিটনেস চর্চা শুরু করে দিয়েছেন শ্রাবন্তী। আর এবার নিজেই একটি জিম খুলছেন শ্রাবন্তী। যার নাম ‘দ্য ফিটনেস এম্পাওয়ার’।

গতকাল থেকে শুরু হয়েছে শ্রাবন্তীর নতুন জিম। অবাক লাগলেও এটাই সত্যি অভিনেত্রী এখন জিমের মালিক। মধ্যমগ্রামের এক শপিংমলে শ্রাবন্তী তার ফিটনেস হাব খুলছেন।

ইনস্টাগ্রামের এক ভিডিও বার্তায় সে সংবাদটি সকলকে জানায় এ অভিনেত্রী। শ্রাবন্তীর এই নতুন যাত্রায় শুভেচ্ছা বার্তা জানালেন তারকা নুসরাত জাহান।

নিজের জিমের কথা জানিয়ে শ্রাবন্তী এক পোস্ট করে লিখেছেন, ‘ইমোশন দ্যা ফিটনেস এম্পাওয়ার বাড়ন্ত বাচ্চা’।

f

উল্লেখ্য, বেশ কয়েকদিন আগে নেট পাড়ায় নতুন জিমের প্রমোশ্যান করতে দেখা গিয়েছিল শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশনকেও। রোশনও একটি জিমের কো-ওনার। তবে, বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় দেখা মিলছে না শ্রাবন্তীর তৃতীয় স্বামীর। তাই খবর রটেছে তাদের বিচ্ছেদেরও।