বিনোদন ৩ নভেম্বর, ২০২০ ০২:২৪

‘বাপজানের বায়স্কোপ’খ্যাত নির্মাতা

রিজুর ‘ব্ল্যাক লাইট’ সিনেমায় শাহেদ-আইরিন

বিনোদন ডেস্ক       

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা রিয়াজুল রিজু নিজের দ্বিতীয় গল্পে সিনেমা নির্মাণ করছেন। ‘ব্ল্যাক লাইট’ নামের সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ও নির্মাতা শাহেদ শরীফ খান ও তার বিপরীতে থাকছেন চিত্রনায়িকা আইরিন সুলতানা।  

রিয়াজুল রিজু জানান, শাহেদ শরীফ খানকে নিয়ে প্রথমবার কাজ করছি। সঙ্গে এই প্রজন্মের একঝাঁক তরুণ এবং জনপ্রিয় শিল্পীরাও রয়েছে। তাদের মধ্যে আইরিন অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী অভিনেত্রী।

‘বাপজানের বায়স্কোপ’খ্যাত এই নির্মাতা আরও জানান সিনেমাটি আধুনিক, উন্নত চিন্তা, শিক্ষিত ও রুচিশীল দর্শকদের জন্য নির্মাণ করা হচ্ছে।  

শাহেদ শরীফ খান জানান, রিজু মেধাবী একজন নির্মাতা, তার সঙ্গে খুব আনন্দে কাজ করছি। সহ-শিল্পী ও টেকনিশিয়ানরাও খুবই ভালো কাজ করছে। দর্শক ভিন্ন কিছুই পাবে বলে আমার বিশ্বাস।

নির্মাতা রিয়াজুল রিজু উপমহাদেশের সর্বকনিষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

f

শাহেদ-আইরিন ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করছেন যাহের আলভী, রাহা তানহা খান, আবু হেনা রনি, মেহেদী আকাশ, আফরিনা আজাদসহ অনেকে।

গত ২৫ অক্টোবর থেকে কক্সবাজার-টেকনাফের মনোরম লোকেশনে সিনেমাটির প্রথম লটের শুটিং হয়েছে।