আন্তর্জাতিক ১৩ অক্টোবর, ২০২০ ০৯:১৮

হাসপাতাল থেকে ফিরেই মাস্ক ছাড়া নির্বাচনী প্রচারণায় ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

কোভিড-১৯ পজিটিভ হওয়ার সময় পার হয়নি দুই সপ্তাহও। এরই মধ্যে মাস্ক ছাড়া নির্বাচনী প্রচারণায় ফিরলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) বিবিসি এ তথ্য জানায়। গতকাল সোমবার ফ্লোরিডার স্যানফোর্ডে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় অংশ নেন হাজারো মানুষ।

নির্বাচনের বাকি মাত্র তিন সপ্তাহ এর আগেই ভোট নিশ্চিত করতে চাইছেন দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী- রিপাবলিকান ট্রাম্প এবং ডেমোক্র্যাট জো বাইডেন।

এদিকে, মাত্র ১১ দিন আগে কোভিড-১৯ পজিটিভ হন ট্রাম্প। এর একদিন পরে তাকে ওয়াল্টার রিড মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়। কিন্তু গত রোববার (১১ অক্টোবর) তার ব্যক্তিগত চিকিৎসক জানান, ট্রাম্পের কাছ থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আর কোনো ঝুঁকি নেই। সোমবার ট্রাম্পের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলে জানা সে

এদিকে ফ্লোরিডায় নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার সময় মাস্ক পরেননি ট্রাম্প। কোভিড-১৯ থেকে সেরে ওঠার বিষয়ে তিনি বলেন, ‘তারা বলেছে আমি সুস্থ। আমি খুব শক্তিশালী অনুভব করছি। আমি এখানে (সমর্থকদের উদ্দেশে) হাঁটবো এবং সবাইকে চুমু খাবো। আমি পুরুষদের চুমু খাবো এবং সুন্দরী নারীদের বড় চুমু খাবো।’

করোনা ভাইরাস থেকে সুস্থ হওয়ার পরও ট্রাম্প নিজে মাস্ক না পরায়, স্বাস্থ্যবিধি মেনে না চলায় অসন্তুষ্টি প্রকাশ করেছেন সমালোচকরা।