আন্তর্জাতিক।।
সরকারবিরোধীদের সহিংস বিক্ষোভের পর হংকংয়ে এবার সরকারের পক্ষে রাস্তায় নেমেছে কয়েক লাখ মানুষ। তারা সরকার এবং পুলিশকে সমর্থন দেওয়ার পাশাপাশি বিরোধীদের সহিংসতার সমালোচনা করেন।
ঝড় বৃষ্টি উপেক্ষা করে সরকারের সমর্থনে স্থানীয় একটি পার্কে অনুষ্ঠিত র্যালিতে পাঁচ লাখের বেশি মানুষ অংশ নেয়। হংকংয়ের অর্থনীতির স্বার্থে তারা অবিলম্বে সহিংসতা বন্ধ করতে বিরোধীদের প্রতি আহ্বান জানায়।
বিতর্কিত প্রত্যর্পণ বিল পুরোপুরি বাতিলসহ বিভিন্ন দাবিতে গত কয়েক সপ্তাহ ধরে চীনের বিশেষায়িত ওই অঞ্চলটিতে সহিংস বিক্ষোভ করে আসছে বিরোধীরা। এর মাঝে বেশ কিছুদিন হংকংয়ের আন্তর্জাতিক বিমান বন্দর পর্যন্ত বন্ধ ছিলো। হংকং দ্বিরাষ্ট্রভিত্তিক নীতিতে চীনের ব্রিটেনের শাসন থেকে বেরিয়ে চীনের সাথে যুক্ত হয়।



















