করোনাভাইরাসের তাণ্ডবে লন্ডভন্ড ভারত। আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। প্রাণঘাতী এই ভাইরাসে দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ১১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভারতে মারা গেছেন ৭৮ হাজার ৫৮৬ জন। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রবিবার সকালে এ খবর প্রকাশ করেছে এনডিটিভি। ভারতে গত ২৪ ঘণ্টায় ৯৪ হাজার ৩৭২ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্য দিয়ে বিশ্বে একদিনে দ্বিতীয় সর্বাধিক সংখ্যক কোভিড রোগী শনাক্তের রেকর্ড হলো ভারতে। এ নিয়ে ভারতে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৪৭ লাখ ৫৪ হাজার ৩৫৬। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৭ লাখ ২ হাজার ৫৯৫ জন।
- বঙ্গাব্দ, ০৫ মে ২০২৬ ইং, মঙ্গলবার
আরো খবর
ভবানীপুরে শুভেন্দুর কাছে হেরে গেলেন মমতা
৫ মে, ২০২৬
সম্পাদক ও প্রকাশকঃ দেলোয়ার হোসেন ফারুক
প্রকাশক কর্তৃক শাহ্ আলী টাওয়ার (৬ষ্ঠ তলা), ৩৩ কাওরান বাজার, ঢাকা-১২১৫ থেকে প্রকাশিত এবং ৫২/২ টয়েনবি সার্কুলার রোড, সুত্রাপুর, ঢাকা থেকে মুদ্রিত। ফোনঃ ০২-৮১৮০২০২।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আমাদের কাগজ (২০১২-২০২০)


















