আন্তর্জাতিক ডেস্ক।।
ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। বুধবার (১৩ নভেম্বর) সকালে গাড়ি বোমা বিস্ফোরণে সাত জনের মৃত্যু হয়েছে। আহত আরও সাত। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, যাদের মৃত্যু হয়েছে তারা প্রত্যেকেই সাধারণ নাগরিক।
কাবুলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিনি বলেন, নর্ধ কাবুল এয়ারপোর্ট ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দফতরের কাছেই এই গাড়ি বোমা বিস্ফোরণ ঘটেছে। কাবুলে বিস্ফোরণের ঘটনা নতুন না। আগেও এভাবে গাড়িতে ডিটোনেটর লাগিয়ে বিস্ফোরণ ঘটাতে দেখা গেছে।



















